ad

Sunday, December 8, 2013

কতদিন সন্ধ্যার অন্ধকার


কতদিন সন্ধ্যার অন্ধকারে
 --- জীবনানন্দ দাশ

 কতদিন সন্ধ্যার
 অন্ধকারে মিলিয়াছি আমরা দুজনে;
 আকাশ প্রদীপ জ্বেলে তখন কাহারা যেন
 কার্তিকের মাস সাজায়েছে, — মাঠ থেকে গাজন গানের
 স্নান ধোঁয়াটে উচ্ছ্বাস
 ভেসে আসে;
 ডানা তুলে সাপমাসী উড়ে যায় আপনার মনে
 আকন্দ বনের দিকে; একদল দাঁড়কাক ম্লান গুঞ্জরণে
 নাটার মতন রাঙা মেঘ
 নিঙড়ায়ে নিয়ে সন্ধ্যার আকাশ
 দু’মুহূর্ত ভরে রাখে— তারপর মৌরির গন্ধমাখা ঘাস
 পড়ে থাক: লক্ষ্মীপেঁচা ডাল
 থেকে ডালে শুধু উড়ে চলে বনে

 আধো ফোটা জ্যোৎস্নায়; তখন ঘাসের পাশে কতদিন তুমি
 হলুদ শাড়িটি বুকে অন্ধকারে ফিঙ্গার পাখনার মতো
 বসেছ আমার কাছে এইখানে —
 আসিয়াছে শটিবন চুমি
 গভীর আঁধার আরো —
 দেখিয়াছি বাদুড়ের মৃদু অবিরত
 আসা —
 যাওয়া আমরা দুজনে বসে বলিয়াছি ছেঁড়াফাঁড়া কত
 মাঠ ও চাঁদের কথা: ম্লান চোখে একদিন
 সব শুনেছ তো।

No comments:

Post a Comment

Ad

Popular Posts