ad

Saturday, March 8, 2014

‘যদি যেতে চাও’ ___তসলিমা নাসরিন


1.   ‘যদি যেতে চাও’
___
তসলিমা নাসরিন

যদি যেতে চাও, এভাবেই যেও--
ঠিক যেভাবে গেছ
ঠিক যেভাবে, আলগোছে, টের
না পাই
দরজা আধখোলা রেখে
ফিরে আসবে ভেবে যেন কোনদিন
খিল না দিই।

যেও, যেতেই যদি হয়--
দু চারটা কাপড় ভুল
করে আলনায় ফেলে-- 
এভাবেই স্নানঘরে রেখে যেও তোয়ালে
এক জোড়া চপ্পল--
এভাবেই।

দমকা বাতাসও কড়া নাড়ে সময় সময়
কোনও
কোনও রাতে এরকমও ভেবে নেব,
বুঝি ফিরেছিলে বেঘোরে ঘুমিয়েছিলাম
বলে চলে গেছ।

No comments:

Post a Comment

Ad

Popular Posts