ad

Saturday, March 8, 2014

কই কেউ তো হাতে হাত রাখেনি ______ ইমরান নীল


1.     কই কেউ তো হাতে হাত রাখেনি 
______
ইমরান নীল 

আমি তো হাত বাড়িয়ে বসে ছিলাম 
কই কেউ তো ভুল করে হাত রাখেনি হাতে , 
আমি তো ভেবেছিলাম 
কেউ একজন হাতে হাত ধরবে , 
ধরতে ধরতে বলবে চলো না 
ঐ সবুজের বুকে পা মাড়াই দুজনে । 

আমি তো বসেই ছিলাম 
কেউ একজন দিন শেষে অবেলায় 
হৃদয় গহিনে ঝড় তুলবে । 
দিবাস্বপ্নে প্রেমিক যুগলের নীলিমায় হারিয়ে যাওয়া । 
কই কেউ তো হাতে হাত রাখেনি । 

আমি তো বসেই ছিলাম 
লগ্ন শেষের অন্তিম সময় 
কাঁধে মাথা রেখে বলবে দেখ গোধূলির মিলিয়ে যাওয়া । 
বুকে আমার এঁটে দিবে প্রণয়ের বীজ । 
স্বপ্ন দেখাবে জন্ম দেয়া অঙ্কুর হবে এই তো কিছু মুহূর্ত আর বাঁকি । 
কই কেউ তো হাতে হাত রাখেনি । 

সন্ধ্যার বুক চিরে হাটি হাটি পা পা করে ফিরে আসা । 
তখনো হাতে হাতে , 
কিছু উড় ভাবনার মায়া জালে জড়িয়ে যাওয়া দুজনে , 
উষ্ণ ভালোবাসার এক অদৃশ্য চাদরে লুকোচুরি । 
আমি তো বসেই ছিলাম 
কই কেউ তো হাতে হাত রাখেনি । ___________

No comments:

Post a Comment

Ad

Popular Posts