ad

Sunday, December 8, 2013

বিরহ


বিরহ
 -- সমর সেন

 রজনীগন্ধার আড়ালে কী যেন কাঁপে,
 কী যেন কাঁপে
 পাহাড়ের স্তব্ধ গভীরতায়।
 তুমি এখনো এলে না।
 সন্ধ্যা নেমে এলো : পশ্চিমের করুণ আকাশ,
 গন্ধে ভরা হাওয়া,
 আর পাতার মর্মর-ধ্বনি।

No comments:

Post a Comment

Ad

Popular Posts